২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে নৌযান ধর্মঘট শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান মালিকের হাতে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নৌযান শ্রমিক ফেডারেশনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আঞ্চলিক শাখা সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।

ধর্মঘটের কারণে আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌ-বন্দরে শতাধিক মালবাহী কার্গো জাহাজ আটকা পড়েছে।

এসব জাহাজে সার, কয়লা, রড, সিমেন্ট, বালি, পাথর ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য রয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. হাবিবুল্লাহ বাহার জানান, রোববার রাতে আশুগঞ্জ নৌ-বন্দরে এমভি আবদুল্লাহর শ্রমিক জসিম মিয়া বকেয়া বেতন চাইতে গেলে জাহাজটির মালিক জুয়েল মিয়া তাকে মারধর করেন।

এই ঘটনার প্রতিবাদে ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সোমবার ভোর থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

হাবিবুল্লাহ বাহার আরো জানান, শ্রমিকরা একের পর মালিকদের নির্যাতনের শিকার হচ্ছে।

এ ব্যাপারে এমভি আবদুল্লাহর মালিক জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইন হামদু জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।