স্নাতক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের স্নাতক পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মার্চ, ২৩ মার্চ ও ৩১ মার্চের পরীক্ষাসমূহ যথাক্রমে ২১ মার্চ, ২৮ মার্চ ও ৪ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এবং (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।
