২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সিলেট নগরীর টিলাগড় ও ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 05:51 PM

সোমবার দুপুর ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন জৈন্তাপুরের কোহাইরগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ (২২), রামেশ্বর গ্রামের বাসিন্দা দিরেন্দ্র দেবের ছেলে দিপু দেবনাথ (২৯), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাটার মাঝগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৪), দক্ষিণ সুরমার করিমপুর গ্রামের মৃত গনী মিয়ার ছেলে আব্দুল মতিন কামরুল (৩২), নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা আবু জাফর সরদারের ছেলে মুরাদ আহমদ (৩০) ও আম্বরখানা জালালী এলাকার সিলতাহ্ খানের ছেলে সিজান খান (১৮)।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, রোববার রাত ৮টায় শাহপরান থানার শাপলা আবাসিক এলকায় ১নং রোডের একটি বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশ শাপলাবাগ এলাকার অবস্থান নেন।

রাত ১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাবার চেষ্টা করে। এ সময় পুলিশও তাদের পিছু নেয়।

রাত দেড়টার দিকে টিলাগড় পয়েন্ট থেকে ১টি ছোরাসহ ৪ জনকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে একটি থ্রি নট থ্রি কাটা বন্দুকসহ আরো দুইজনকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।