বাগদাদ যাওয়া হলো না ১৯ বাংলাদেশির
প্রয়োজনীয় অনুমতি না থাকায় শারজাহ থেকে ফেরত পাঠানো হয়েছে ইরাকগামী ১৯ বাংলাদেশিকে।
চট্টগ্রাম বিমানবন্দর ব্যবস্থাপক স্কোয়াড্রেন লিডার নূর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরত পাঠানোরা গত ৪, ৭ ও ৮ মার্চ চট্টগ্রাম থেকে ভ্রমণ ভিসায় শারজাহ যান।
“সেখান থেকে তারা ইরাকের রাজধানী বাগদাদ যাওয়ার চেষ্টা করে।”
ব্যবস্থাপক নূর-ই-আলম এয়ার এরাবিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, “তারা জানিয়েছে ইজিপ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ ‘লো-প্রোফাইলের’ কারণে ওই বাংলাদেশি নাগরিকদের বিমানে ভ্রমণের সুযোগ দেয়নি।”
পরে তাদের শারজাহ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়।
