২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে ক্লাস শুরু ১৮ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৮ মার্চ শুরু হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 08:47 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, ক্লাসসহ অন্যান্য সব সেমিস্টারের ক্লাস আগামী ১৮ মার্চ শুরু হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) ও মোবাইল ফোনে (নম্বর: ০১৭৬৫৫৯২৬৫৪) যোগাযোগ করতে বলা হয়েছে।