২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শুরু ১১ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা আগামী ১১ এপ্রিল শুরু হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা আগামী ৬মে পর্যন্ত চলবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.edu.bd,   www.nubd.info) পাওয়া যাবে।