পিটিয়ে ও রগ কেটে কৃষক হত্যা
মাগুরায় এক কৃষকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
জিন্নাত দরের ছাচানী গ্রামের সাঈদ মোল্যা মোল্যার ছেলে। তিনি গোপন সংগঠনের সাথে সম্পৃক্ত এবং এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে সন্দেহ তরা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত করা হচ্ছে।
হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এলাকাবাসী শরিফুল ইসলাম জানান, শনিবার রাত ১০ টার দিকে সাচানী গ্রামের একটি চায়ের দোকান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
রামনগর কাহারঘাট এলাকায় দুবৃর্ত্তরা তাকে পিটিয়ে ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ভোর ৪ টার দিকে রক্তাক্ত-অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর থানা পুলিশকে না জানিয়ে পরিবারের সদস্যরা জিন্নার লাশ ছাচানী গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে দুপুরে পুলিশ সেখান থেকে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
