কিশোরগঞ্জে ৪২ কেজি গাঁজাসহ আটক ২
৪২ কেজি গাঁজা ও ব্যবহৃত প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সদর উপজেলাধীন বিন্নাটি এলাকায় তল্লাশি চালায়।
এ সময় গাড়ীটির ভেতর থেকে ১৩টি প্যাকেটে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির আরোহী জালাল খন্দকার (৪৮) এবং চালক আল আমিনকে (২৬) আটক করে।
জালালের বাড়ি ব্রাক্ষণবাড়ীয়ার সদর উপজেলার ঘাটুয়া গ্রামে এবং আল আমিনের বাড়ি ওই জেলার আশুগঞ্জ উপজেলার চর চাতল গ্রামে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম শেখ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ীটি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার কানুরামপুর যাচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
