২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ১

টাঙ্গাইলে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:06 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রোববার বেলা ১১টার দিকে ঘারিন্দায় শহর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া খাতুন (৬৫) জামালপুরে সরিষাবাড়ীর আব্দুল খালেক মিঞার স্ত্রী।

কামরুজ্জামান রাজ বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী ঝটিকা পরিবহনের একটি বাস ঘারিন্দা বাইপাসে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এসময় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দ্বিখণ্ডিত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আম্বিয়া খাতুন মারা যান।

এছাড়া বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।