সুবর্ণচরে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জাহিদ হোসেন (২৯) চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের খোকন মিয়ার ছেলে।
ওসি এনামুল কবির বলেন, নোয়াপাড়া বেড়ির উপর চরক্লার্ক-সোনাপুর সড়কের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজন জাহিদকে দুটি ছোরাসহ আটক করে পিটুনি দেয়। এতে ভোর ৪টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জাহিদ দীর্ঘদিন থেকে ওই এলাকায় ডাকাতি করে আসছে বলে জানালেও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সে তথ্য জানাতে পারেন নি ওসি।
