২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সফরের বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ইডেন কলেজের ছাত্রীদের শিক্ষাসফরের বাসের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 01:12 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

হাইওয়ে পুলিশের দোহাজারি ফাঁড়ির সার্জেন্ট আব্দুল কাদের জানান, রোববার সকালে উপজেলার জাফর আহমদ ডিগ্রি কলেজের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার (২৫) সাতকানিয়ার ছদহা ইউনিয়নের নুরুল হকের ছেলে।

আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইডেন মহিলা কলেজের ছাত্রীদের শিক্ষাসফরের বাসটি সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সংঘর্ষ হলে ভ্যানচালক আবছার গুরুতর আহত হন।

আবছারকে উদ্ধার করে দোহাজারি স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান,  তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। শিক্ষার্থীরা পরে অন্য একটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দ্যেশ রওনা হন বলে জানান কাদের।