২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হাতবোমা বিস্ফোরণে শিশু আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার দুপুরে এ বিস্ফোরণে আহত ইমরান হোসেন হৃদয় (৭) উপজেলার রামপুর ইউনিয়নের বামনি মাদ্রসার প্রথম শ্রেণির ছাত্রন এবং বামনি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক আবু নাছের জানান, হৃদয়ের দুই হাত ও মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, হাতবোমা বিস্ফোরণে শিশু আহত হওয়ার বিষয়টি তিনি জানেন না।

এ বিষয়ে হাসপাতালে খোঁজ  নেবেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বামনি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বালুর স্তূপের কাছে কয়েকজন ছাত্রের সঙ্গে খেলছিল হৃদয়।

এ সময় সেখানে পড়ে থাকা একটি হাতবোমা হাতে নিলে সেটি বিস্ফোরিত হয়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।