২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 07:53 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলে তিন যুবক সাভারের দিকে আসার সময় মহাসড়কের যাদুরচর এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান বলে জানান তিনি।

ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।