২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারিতে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

সিডনি থেকে

Published : 06 Mar 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (ফাও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস মাহফুজুল বারীর সভাপতিত্বে উদ্বেধানী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাওয়ের এদেশীয় টেকনিক্যাল অ্যাডভাইজর ড. ম্যাট ইয়ামেজ।

অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাহিদ উদ্দিন আহমেদ, ভারতের তামিলনাডু রাজ্যের মাদ্রাজ ভেটেরিনারি কলেজের ডিন অধ্যাপক এস এ আসোকান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আল-আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাইক রবসন বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে প্রাণীজ সম্পদের উৎপাদন বেড়েছে। কিন্তু প্রাণীজ উৎপাদনের ক্ষেত্রে বিশেষ করে দুধ, ডিম এবং মাংস উৎপাদনে ভারতের তুলনায় পাঁচগুণ পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী অ্যানিম্যাল খাদ্য ও পুষ্টির সংকট দেখা দিয়েছে। এছাড়া নতুন নতুন রোগবালাই যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিপাহ্ ভাইরাস ইত্যাদি দেখা যাচ্ছে। এর থেকে উত্তরণে গবেষণার কোনো বিকল্প নেই।

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে একাদশ বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের বিজ্ঞানীরা মোট চারটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন বলে আয়োজকরা জানান।