ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক পরিবারের পাঁচজনসহ নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ অটোরিকশাআরোহী ছয়জনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গোগধ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাচিউড়া গ্রামের মো. শাহজাহান মিয়া (৪০), তার স্ত্রী রওশনারা বেগম (৩৫), ছেলে আশরাফুল ইসলাম (৮) এবং দুই মেয়ে স্বপ্না বেগম(৫) ও রত্না বেগম (৩)।
অটোরিকশার চালক হাসেম মিয়াও (৪০) এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি সরাইলের দেওরা গ্রামে।
ওসি জানান, সিলেটগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে পাশ কাটাতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে শাহজাহান মিয়া ও রত্না মারা যায়।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
এর আগে গত ৬ মার্চ একই উপজেলার বারিউড়া এলাকায় জিপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চারজন ও চালকের মৃত্যু হয়।
