২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে পাচারের সময়’ স্বর্ণের বারসহ আটক  

‘ভারতে পাচার করার সময়’ যশোরের বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:34 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার সন্ধ্যায় পুটখালি সীমান্ত থেকে আটক তুহিন হোসেন (৩৮) পুটখালি গ্রামের শওকত আলির ছেলে বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পারির সুবেদার শফি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে সোনা পাচারের সংবাদ পেয়ে বিজিবির টহলদল পুটখালির সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

তুহিন হোসেন যশোর থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক তুহিন একজন সোনা চোরাচালানি। দীর্ঘাদন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছেন।

থানায় তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।