২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের শাহ আমানত সেতু সংযোগ সড়কের পাশ থেকে প্রায় দেড়শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (চট্টগ্রাম)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত চালানো অভিযানে ১৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল।

উচ্ছেদ অভিযানে সওজের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ঝোটন চন্দ্র। অভিযানে সহায়তা করে পুলিশ।

শাকিল মোহাম্মদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত সেতু সংলগ্ন বশরুজ্জামান চত্বরের আশপাশে দীর্ঘদিন ধরে এসব স্থাপনা ছিল।

“এরমধ্যে ভ্রাম্যমাণ চায়ের দোকান, সেলুন, রিকশার গ্যারেজ, ফল ও খাবারের দোকানসহ মোট ১৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

সেতুর সংযোগ সড়কের পাশের জায়গায় এসব অবৈধ স্থাপনার কারণে গাড়ি চালকের দৃষ্টিসীমা এবং পথচারীদের সমস্যা হচ্ছিল বলে জানান তিনি।