২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের মামলায় মিলন অভিযুক্ত

ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান বুধবার মিলনের উপস্থিতিতে এ মামলায় অভিযোগ গঠন করেন।

এ সময় মিলনসহ উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ  দাবি করেন।

মামলার এজহারে বলা হয়, ২০০৭ সালের ৫ জানুয়ারি মিলনসহ ১৯ জন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারীকে মারধর করে তার মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। এ সময় আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এই অভিযোগে ২০১০ সালের ২৪ এপ্রিল  কচুয়া থানায় এই মামলা করেন আলমগীর হোসেন।

মামলা হওয়ার সময় মিলন কারাগারে ছিলেন বলে তার আইনজীবী কামরুল ইসলাম জানান।

এদিকে কচুয়া আদালতে বুধবার দুপুরে আরো চারটি মামলায় হাজিরা দিয়েছেন মিলন। তার বিরুদ্ধে হাঙ্গামা, চাঁদাবাজি, ছিনতাই ও মারধরের অভিযোগে আনা হয়েছে এসব মামলায়।