২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ঘুষের’ টাকাসহ শিক্ষা কর্মকর্তা আটক

একটি স্কুলে পিয়নের চাকরি দেয়ার কথা বলে একজনের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিরাজ একটি বিদ্যালয়ে পিয়ন পদে চাকরি দেয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা নেন। এ সময় হাতেনাতে তাকে ধরা হয়।”

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

মিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তা আজিজ।