২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরহাটে একটি কেন্দ্রে ভোট ১০ মার্চ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে চেয়ারম্যান পদের জন্য ভোট হবে আগামী ১০ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:51 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

দ্বিতীয় পর্বে ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণকালে সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিজিবি ও স্থানীয় ভোটারদের সংঘর্ষ হলে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সহাকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এই প্রতিবেদককে বলেন, স্থগিত হওয়া সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৩৪টি ভোট রয়েছে।

চেয়ারম্যান পদে এই উপজেলার ৩৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ শরিফুল কামাল কারীম দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দুই হাজার ৭৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।

বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ২৫ হাজার ৩২২ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরদার নিয়ামত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৫৩৬ ভোট।

স্থগিত কেন্দ্রের ভোটে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করতে আগামী ১০ মার্চ ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগেই জয়-পরাজয় নিশ্চিত হয়ে গেছে।