মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালডাঙ্গী গ্রাম থেকে রুবেল হোসেনের (২০) লাশটি উদ্ধার করা হয়। রুবেল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতের খাবার শেষে রুবেল বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি।
“সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে বাড়ি লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
