২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর চিনিকলে উৎপাদন বন্ধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকল যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:58 PM

Updated : 22 Aug 2022, 05:48 PM

মহিমাগঞ্জে অবস্থিত এ কলটি রোববার রাত ৮টায় উৎপাদন বন্ধ হওয়ার পর ২৪ ঘণ্টা পরও ত্রুটি মেরামত করা শেষ হয়নি।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম জানান, রোববার রাত ৮টার দিকে হঠাৎ আখ কাটার যন্ত্র ভেঙ্গে উৎপাদন বন্ধ হয়। তখন থেকে সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

এ জন্য রাজশাহী চিনিকল থেকে অভিজ্ঞ টেকনিশিয়ান আনা হয়েছে বলে তিনি জানান।

গত ২৭ ডিসেম্বর চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে।