২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর প্রেসক্লাবে নির্বাচিতদের শপথ গ্রহণ

গাজীপুর প্রেসক্লাবের ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তা শপথ গ্রহণ করেছেন।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:14 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার গাজীপুর প্রেসক্লাবে তাদের শপথ পড়ান গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।

গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, পুলিশ সুপার আব্দুল বাতেন, এনডিসি সাজিদ আনোয়ার প্রমূখ।

নবনির্বাচিতরা হলেন সভাপতি মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহসভাপতি আবুল হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম (দেশটিভি), যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া (এসএ টিভি), কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ (সকালের খবর), দপ্তার সম্পাদক মো. সিরাজ উদ্দিন (খোলা কাগজ), প্রচার প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম (স্বাধীন ভাষা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক লাবিব উদ্দিন।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন মো. খায়রুল ইসলাম (বৈশাখী টিভি), মো. মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা), আমজাদ হোসেন (গণমুখ), মো. আমিনুল ইসলাম (যুগান্তর), হাসমত আলী (রাইজিংবিডি.কম), মো. আলমগীর হোসেন (মুক্ত বলাকা) ও সারওয়ার হোসেন (আজকের গাজীপুর)।