খাগড়াছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
খাগড়াছড়িতে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪।
সোমবার বিকালে জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মেলার উদ্বোধন করেন চtট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ। মেলাটি আযোজন করে জেলা প্রশাসন।
মেলায় তথ্য প্রযুক্তির উপর জেলা উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৩টি স্টল স্থান পায়।
তিনদিনের এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজিটাল কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং চলচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া মেলায় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোক্তাদের প্রশিক্ষণও দেয়া হবে।
