২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিনির্বাপক ছাড়পত্র না থাকায় চট্টগ্রামে ভবন মালিককে জরিমানা

অগ্নিনির্বাপক ছাড়পত্র না থাকায় চট্টগ্রামে নির্মাণাধীন এক বহুতল ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

একইসাথে ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানও সিলগালা করে দেয় আদালত।

সোমবার দুপুরে নগরীর ইস্পাহানীর মোড় থেকে ওয়াসা মোড় পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নগরীর ওয়াসার মোড়ে অবস্থিত আবদুস সালামের মালিকানাধীন আফসানা প্রপার্টিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বে এম্পোরিয়াম, সিম্যান্স সেন্টার, রিশিত কম্পিউটার ও মধুমতি এয়ারকন্ডিশনারকে সিলগালা করে দেয়া হয়।

আসিফ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফসানা প্রপার্টিজ ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ কাজ পরিচালনা করছিল।

এছাড়া অন্য প্রতিষ্ঠান চারটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নেয়নি বলে তাদের সিলগালা করে দেয়া হয়েছে।