২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেএফসিকে সতর্ক করল ভ্রাম্যমাণ আদালত   

পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যাবস্থা না থাকায় চেইন রেস্তোরাঁ ‘কেএফসি’র চট্টগ্রাম শাখাকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 01:54 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার দুপুরে নগরীর লালখান বাজারের দোকানটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ।

পাশাপাশি অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যাবস্থা নেয়ার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে কেএফসির ওই শাখাকে।

আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁটির বাংলাদেশ পরিবেশক ‘ট্রান্সকম গ্রুপ’।

মেজিস্ট্রেট আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটিতে অগ্নিনির্বাপণের সতর্কতা হিসেবে রান্নাঘরে ফোম নেই, কর্মচারীদের এ সংক্রান্ত কোন প্রশিক্ষণও নেই। তাই তাদের সতর্ক করে ১৫ দিনের সময় দেয়া হয়েছে।

অভিযানে নির্বাহী মেজিস্ট্রেটের সঙ্গে ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন।