২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে শ্বাসরোধে শিশুহত্যা

পটুয়াখালী শহরের কলাতলার একটি বালুর মাঠ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 12:37 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে।

আনুমানিক ১২ বছর বয়সী শিশুটিকে রোববার গভীর রাতে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ওসি মনিরুলের ধারণা।