২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধার্থ হত্যা: পাঁচ আসামি কারাগারে

রাজশাহীর পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যার ঘটনায় দুই মামলায় পাঁচ আসামির জামিন বাড়ানোর আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 12:28 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

স্বামী সিদ্ধার্থ সরকারের আহত হওয়ার পর মুষড়ে পড়েন কনস্টেবল দীপ্তি সরকার। দুপরে হামলার পর রাতে মারা যান সিদ্ধার্থ। স্বামী সিদ্ধার্থ সরকারের আহত হওয়ার পর মুষড়ে পড়েন কনস্টেবল দীপ্তি সরকার। দুপরে হামলার পর রাতে মারা যান সিদ্ধার্থ।

রাজশাহীতে বোমাহামলায় নিহত কনস্টেবল সিদ্ধার্থ সরকার। রাজশাহীতে বোমাহামলায় নিহত কনস্টেবল সিদ্ধার্থ সরকার।

পুলিশ হত্যা: মিনু, বুলবুলসহ সাড়ে তিনশ আসামি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল হোসেন সোমবার এই আদেশ দেন।

এরা হলেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন শওকত, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. জাহাঙ্গীর, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হক চৌধুরী শান্ত।

এই পাঁচজন হাই কোর্ট থেকে এক মাসের অন্তঃবর্তীকালীন জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষে সোমবার তারা  বিচারিক আদালতে হাজির হয়ে  জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠাতে বলেন।

গত বছর ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের রাজাহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ট্রাকে বোমা হামলা হয়। ওই ঘটনায় নিহত হন পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায়।

বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি নাদিম মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ৮৫ জনের নাম উল্লেখ করে দুই মামলায় সাড়ে তিনশ জনকে আসামি করা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর হাকিম আদালত

বুলবুল, মিনুসহ ৩৪ জনের জামিন বাড়ানোর আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।