২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিরামিক কারখানার জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সিরামিক কারখানাকে পরিবেশ দূষণের অভিযোগে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার গিলারচালা এলাকায় গ্রেট ওয়াল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়।

সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, কারখানার তরল বর্জ্য বাইপাসের মাধ্যমে অপরিশোধিত অবস্থায় ড্রেনের মাধ্যমে বাইরে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে এ জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে রোববার দূষণবিরোধী অভিযান কার্যক্রম হিসেবে ওই কারখানার মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকায় তলব কার হয়।

এখানে একটি শুনানি হয় এবং এরপর তাদের জরিমানা করা হয়।