২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ

নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ করেছে সিপিবি-বাসদ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালিবাড়ী মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে এ যৌথ সমাবেশে আতিয়ার রহমান, ইউনুস আলী, উদাস রায়, ডা. প্রাণ কুমার রায় ও চঞ্চল চৌধুরী ও অন্যরা বক্তব্য দেন।

বক্তদের অভিযোগ রাষ্ট্রীয় খাতের বন্ধ হওয়া বিদ্যুৎ কারখানা মেরামত, নাবয়ন ও সম্প্রসারণ না করে তেলভিত্তিক কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদনের কারণে ব্যয় বেড়েছে।

এই ব্যয়ের বোঝা সরকার টানতে না পেরে জনগনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলেন তারা।

গত পাঁচ বছরে ছয়বার  বিদ্যুতের দাম বাড়ায় সরকার।