২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলার চিলা ইউপির নতুন চেয়ারম্যান রাসেল

বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন শেখ শফিকুল ইসলাম রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার রাতে মংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ জাকারিয়া এ ফল ঘোষণা দেন।

সকাল থেকে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

শেখ শফিকুল ইসলাম রাসেল এই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান গাজী মোজাহারুল ইসলামের ছেলে।

রিটার্নিং অফিসার শেখ জাকারিয়া জানান, ২০১৩ সালের ১৮ অক্টোবর চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোজাহারুল ইসলামের মৃত্যু হলে চেয়ারম্যান পদ শূন্য হয়।

চলতি বছরের ২৯ জানুয়ারি শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।