২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে চারটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও এক কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার কদমতলা বারোপোতা ও পুটখালী সীমান্তে এ অভিযান চালানো হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কদমতলা বারোপোতা এলাকায় তিনটি প্লাস্টিকের ব্যাগে অস্ত্র, গুলি ও ম্যাগজিন পাওয়া যায়।

অভিযানের খবর জানতে পেরে দুর্বৃত্তরা পালানোর সময় প্লাস্টিকের ব্যাগ দুটি ফেলে যায়।

তিনি আরো জানান, বিজিবির আরেকটি দল পুটখালি সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন চোরাচালানি বিজিবি সদস্যদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে এক কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।