২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সংঘর্ষে নিহত ১

উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে নোয়াখালীর সোনাইমুড়িতে একটি ভোটকেন্দ্রে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 03:37 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি উপজেলার নান্দিয়া পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন স্থানীয় বিএনপি কর্মী বলে স্থানীয়রা জানালেও পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

পুলিশ সুপার বলেন, “জামায়াতকর্মীরা কেন্দ্র দখলের জন্য হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশ পুলিশ গুলি চালায়।”

সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।