মাগুরায় কেন্দ্র থেকে পুলিশের রাইফেল ‘উধাও’
ভোট শুরুর আগে মাগুরার শালিখা উপজেলায় একটি কেন্দ্র থেকে পুলিশের একটি রাইফেল খোয়া গেছে।
বৃহস্পতিবার সকালে শতখালী উইনয়নের ‘গোবরা মাধ্যামিক বিদ্যালয়’ কেন্দ্রের এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন পুলিশ কনস্টেবলকে।
সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রাতে সেখানেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাদের একটি চায়নিজ রাইফেল পাওয়া যাচ্ছে না।
দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন।
পুলিশ সুপার জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। রাইফেল উদ্ধারের চেষ্টা চলছে। সময়মতোই ভোটগ্রহণ শুরু হয়েছে।”
