সংসদের কার্য-উপদেষ্টা কমিটি বসছে বৃহস্পতিবার
চলমান দশম জাতীয় সংসদের মেয়াদ ঠিক করতে বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসছে কার্য-উপদেষ্টা কমিটি।
বিকাল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদ অধিবেশন মেয়াদ এবং কার্যক্রম নির্ধারণ করে কার্য-উপদেষ্টা কমিটি।
গত ৫ ফেব্রুয়ারি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের কার্য-উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মইন উদ্দিন খান বাদল, আওয়ামী লীগের আব্দুল মতিন খসরু, প্রধান হুইপ আ স ম ফিরোজ ও আইনমন্ত্রী আনিসুল হক।
