এসইসি ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির
ময়মনসিংহের বিশেষ জজ হুমায়ুন কবিরকে সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের সম্মতির পর আইন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপনও জারি করেছে। আমরা ওই প্রজ্ঞাপন হাতে পেয়েছি।”
আগামী ৯ মার্চ হুমায়ুন কবির নতুন দায়িত্বে যোগ দেবেন, বলেন তিনি।
