২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

নীলফামারীতে পিকনিকের বাসথেকে পড়ে এক বাবুর্চির মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:14 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

নিহত আবুল কালাম আজাদ (৪২) সৈয়দপুরের উত্তরা আবাসন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সহিদার বলেন, সৈয়দপুর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক বাসে করে শেষে ফিরছিল।

বাসটি সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়ক দিয়ে যাওয়ার সময় লায়ন্স স্কুলের সামনে এর ছাদে থাকা বাবুর্চি আজাদ গাছের ডালের আঘাতে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।