২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মদিন পালিত

নড়াইল সদরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 05:47 PM

বুধবার বীরশ্রেষ্ঠের জন্মস্থান সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট’।

মোহাম্মদ নগরের পাইকমারী সর্দার বাড়ি মোড় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।  

এছাড়াও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসব কর্মসূচিতে ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান,ট্রাস্টের সহ-সভাপতি ও পুলিশ সুপার মো.মনির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)ও জেলা পরিষদের প্রধান নির্বাহী মো.রায়হান কাওছারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।