২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিদ্রোহী পাঁকে আ.লীগ

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এককপ্রার্থী থাকলেও আওয়ামী লীগে রয়েছে একাধিক প্রার্থী। দলীয় প্রার্থী ছাড়াও রয়েছে দুইজন ‘বিদ্রোহী’ প্রার্থী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 09:21 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এ কারণে নির্বাচনে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও বিপাকে রয়েছে আওয়ামী লীগ। জয়ী হতে আওয়ামী লীগের জন্য এক ‘কঠিন পরীক্ষা’ বলে জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

সদর উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেনকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হয়।

‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন আহমদ এবং জেলা মহিলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা ইসলাম।

এদিকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের এককপ্রার্থী হওয়ায় অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন তিনি।

সদর উপজেলা পরিষদ দখলে রাখতে গত ১১ ফেব্রুয়ারি জেলা কার্যালয়ে এক সভায় ইসরাফিল হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।

দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জালাল উদ্দিন এবং সালেহা ইসলামকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে একাধিকবার বৈঠক করেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে এতে তারা সাড়া দেননি।

প্রার্থী জালাল আহমেদ জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গণতান্ত্রিক অধিকার। একই ধরণের মন্তব্য করেন সালেহা ইসলাম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম বলেন, “দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ইসরাফিল হোসেনকে দলীয়-সমর্থন দেওয়া হয়েছে।