২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আ. লীগে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 02:40 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার জয়নগর কালিবাড়ী মাঠে এক সমাবেশে বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরু মুন্সি ও যুবনেতা মুকুল চৌধুরীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা সুভাষ সাহা, বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্লা প্রমুখ।