সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের জামিন
ছিনতাইয়ের মামলায় চাঁদপুরের আদালতে হাজির হয়ে জামিন পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৪ সালের ১ মার্চ তার নির্বাচনী এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ঘড়ি, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ২০১০ সালে কচুয়া উপজেলার করইশ এলাকার মঞ্জুর আহমেদের ছেলে ফুয়াদ হাসান মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে মিলনসহ ৪৪ জনের নামোল্লেখ করা হয়। এ মামলায় মিলন দেড় বছর কারাগারেও ছিলেন।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
