কাজিপুরের ওসি প্রত্যাহার
দায়িত্বে অবহেলার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপারের নির্দেশে মতিয়ারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল।
দায়িত্বে অবহেলার অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।
কাজিপুর থানার সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, “শুনেছি ওসি স্যারকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে জরুরি ভিত্তিতে আমাকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেছেন।”
তবে এ বিষয়ে কোনো কাগজপত্র পাননি বলে জানিয়েছেন তিনি।
