২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজবুত তাহরীর ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

শুক্রবার বিকাল ৩টার দিকে কোতোয়ালীর আন্দরকিল্লা মোড় থেকে ওই তিনজনকে ব্যানার ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল (১৯), রাজু খন্দকার (২১) ও মো. শহীদ হোসেন (২৫)।

নগরীর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে তারা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য।

“তাদের কাছ থেকে উদ্ধার করা লিফলেট ও ব্যানারে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বক্তব্য আছে।”