টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলের মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে বাসচাপায় মোটর সাইকেলআরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বাবা।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার শিয়ালকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিয়ালকোল এলাকার ভূঞাপুর ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিলে জুয়েলের স্ত্রী সায়মা আক্তার মায়া (২৫) ঘটনাস্থলেই মারা যান।
হাসপাতালে নেয়ার পথে মারা যায় তাদের দেড় বছরের শিশু সন্তান মিরাজ হোসেন মাহির।
আহত জুয়েলকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
