২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস বিলে, আহত ১৪

চট্টগ্রামের চন্দনাইশে একটি পিকনিক বাস খাদে পড়ে আহত হয়েছেন বাসটির ১৪ জন যাত্রী। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 01:25 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

চন্দনাইশ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুল কাদের জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গোলারতালু বাইন্না পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘট।

তিনি বলেন, “সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারগামী পিকনিকের বাসটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে বিলে পড়ে যায়।”

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল, চন্দনাইশ ও পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, বলেন সার্জেন্ট কাদের।

তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।