সিএনজি স্টেশনের প্রকৌশলীকে গলা কেটে হত্যা
পাবনায় সিএনজি স্টেশনের এক প্রকৌশলীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে ঈশ্বরদী উপজেলার পাবনা-পাকশী সড়কের বাঁশেরবাদা টেপাগাড়ী নামক স্থানে এই ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, নিহত নাহিদ হোসেন বাপ্পী (৩০) শহরের আটুয়া লাইব্রেরি বাজার এলাকার মোহাম্মেল হোসেনের ছেলে।
তিনি রূপপাড়া এমআরএস সিএজি স্টেশনের প্রকৌশলী ছিলেন।
ওসি কাজী হানিফুল বলেন, সিএনজি স্টেশনে কাজ শেষে ভোরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাপ্পী। পাবনা-পাকশী সড়কের বাঁশেরবাদা টেপাগাড়ীতে দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।” স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান।
