সাত গুণীজনকে সম্মাননা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের সাত গুণী জনকে সম্মাননা পদক দিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ।
সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহামদ জানান, শুক্রবার বিকালে নগরীর মুসলিম হল প্রাঙ্গণে এই সম্মাননা দেয়া হবে।
এ পদকের জন্য মনোনীতরা হলেন- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংবাদিকতায় কবি ও সাংবাদিক আবুল মোমেন, শিল্প ও বাণিজ্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক আলী আব্বাস, সমাজ সেবায় আবু তাহের সওদাগর এবং শিক্ষায় প্রয়াত আব্দুল মাবুদ সওদাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
এছাড়া আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ জনকে সাহিত্য পুরষ্কারও দিবে সিসিসি।
এই পুরষ্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় স্বপন দত্ত, কথা সাহিত্যে ফেরদৌস আরা আলীম, শিশু সাহিত্যে ফাহমিদা আমিন, প্রবন্ধ ও গবেষণায় মহীবুল আজিজ এবং বিশ্ব সাহিত্যে মুহাম্মদ নাসির উদ্দিন।
