২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন খাবার স্যালাইন তৈরি, আটক ২

ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া খাবার স্যালাইন তৈরির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 08:16 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার বিকালে ওই এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২-এর অপারেশন অফিসার মো. রায়হান উদ্দিন।

আটক ব্যক্তিরা হলেন পীর মো. বিশ্বাস (৬২) ও মো. সামিউল আলম (৩৫)।

র‌্যাব কর্মকর্তা রায়হান উদ্দিন বলেণ, “ওই একটি ভবনের তৃতীয় তলায় আটক দুই জন এই অনুমোদনবিহীন খাবার স্যালাইন তৈরি করছিল।”

তাদের কাছে ওষুধ প্রশাসনের কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি।