২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কারাগারে

মাগুরায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 07:41 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামিমকে বৃহস্পতিবার দুপুরে আদালত কারাগারে পাঠায়।

তিনি গত বুধবার মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

সদর থানায় ওসি তদন্ত রেজাউল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় করা মামলায় বুধবার রাতে তাকে আটক করা হয়।

শেখ শামিমের আইনজীবী আব্দুর রশীদ জানান, বৃহস্পতিবার আদালতে হাজির হলে মাগুরা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে, সদর উপজেলার ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিন্নাত আলী জানান, বুধবার ভোট গ্রহণের শেষ পর্যায়ে প্রার্থী শামীমসহ ৭/৮ জন যুবক কেন্দ্রে ঢুকে সহকারী প্রিজাইডিং অফিসার রমজান আলীকে মারধর করে।

এ সময় বিক্ষুব্ধ স্থানীয়রা তার গাড়িতে ইট-পাটকেল ছুড়লে তিনি ঘটনাস্থল ছেড়ে যান।

দ্রুত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সদস্যরা সেখানে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।

তবে মারধরের কথা অস্বীকার করে বুধবার শামীম জানিয়েছিলেন, ওই কক্ষে দায়িত্বরতদের সহয়তায় দরজা বন্ধ করে জাল ভোট দেয়া হচ্ছিল।

“আমি এর প্রতিবাদ করলে স্থানীয়রা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।”

তাকে হয়রানি করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।