পলাশে আ. লীগ, বেলাবে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান
নরসিংদীর পলাশে আওয়ামী লীগ এবং বেলাব উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া বেগম ফলাফল ঘোষণা করেন।
পলাশের চেয়ারম্যান আ. লীগের
পলাশ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছৈন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন। তিনি পেয়েছেন ৩২,৪৩৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুবকর ছিদ্দিক পেয়েছেন ৩১,২২৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মো. আলম মোল্লা ৩৮ হাজার ৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ওবায়দুল কবির মৃধা পেয়েছেন ৩৩ হাজার ৫০১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নাছিমা সুলতানা লাকী ৫৪ হাজার ৪ ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তাহমিনা আক্তার লাইলী পেয়েছেন ১৬ হাজার ৯৭৩ ভোট।
বেলাবের চেয়ারম্যান বিএনপির বিদ্রোহী
বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমসের জামান ভুইয়া পেয়েছেন ২৬ হাজার ৭২৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আবু হানিফ ২৫ হাজার ১৩১ ভেট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইমদাদুল হক ফরিদ পেয়েছেন ২০ হাজার ৬৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শারমিন আক্তার খালেদা ৩৩ হাজার ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা আক্তার পেয়েছেন ৩১ হাজার ২৩৪ ভোট।
